বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত দেড়টার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া বের হন। ১৫ মিনিট পর তাকে বহনকারী গাড়ি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, চিকিৎসকদের পরামর্শে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে দিদার বলেন, ম্যাডামের অসুস্থতা ও চিকিৎসার বিষয়ে কথা বলবেন ওনার মেডিকেল বোর্ড।

তবে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. জাহিদকে একাধিক বার ফোন করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাসখানেক আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সাবেক এই প্রধানমন্ত্রীকে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ৬ দিন চিকিৎসা নিয়ে ৪ মে বাসায় ফেরেন খালেদা জিয়া।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version