সোমবার, সেপ্টেম্বর ২১

অতিরিক্ত উপমহাপরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে উপমহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন পুলিশের আট কর্মকর্তা।

রোববার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন রেলওয়ে পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মো. শাহ আলম, সিআইডির অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি রখফার সুলাতানা খানম, সিআইডির ডিআইজি (চলতি দায়িত্বে) শ্যামল কুমার নাথ, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান।

জনস্বার্থে এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version