ফুল দিয়ে ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন? বসার ঘরে বাহারি ফুলের গন্ধ ছড়িয়ে পড়লে মন্দ লাগে না!। পুরনো আমলে ঘর সাজানোর অন্যতম উপকরণ কিন্তু ছিল বাগানের তাজা ফুল। হালেও ঘরসজ্জার ফ্যাশনে এর ব্যতিক্রম ঘটেনি। ফুল ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি, মনও ভাল রাখে। বাজার থেকে টাটকা ফুল কিনে আনলেন বটে, তবে দিন দুয়েকের মধ্যেই সেই ফুল শুকিয়ে যায়। কী ভাবে দীর্ঘ দিন তাজা থাকবে ফুল?

১) যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে। সে দিকে নজর রাখতে হবে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে।

২) ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তা হলে দীর্ঘ দিন তাজা থাকবে।

৩) ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে, সে দিকে নজর রাখুন। না হলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।

৪) দু’টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দু’চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলিকে বেশি দিন তাজা রাখবে।

৫) ফুলদানির পানি পাল্টানোর অভ্যাস নেই তো? ফুল কিন্তু এ কারণেও শুকিয়ে যেতে পারে। দু’দিন অন্তর ফুলদানির পানি পাল্টে ফেলুন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version