শুক্রবার, সেপ্টেম্বর ২৫

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গোপন নথির মামলায় অভিযুক্ত হয়েছেন। হোয়াইট হাউজ ত্যাগ করার পর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির অপব্যবহার করেন বলে অভিযোগ গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী ট্রাম্প গোপন নথি ও ফাইল নিজের কাছে রাখাসহ সাতটি অভিযোগের মুখোমুখি হয়েছেন বলে মার্কিন মিডিয়া জানিয়েছে। তবে অভিযোগের বিশদ বিবরণ এখনো অস্পষ্ট। অভিযোগ গঠনের ফলে আদালতে ট্রাম্পের বিচার শুরু হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে দ্বিতীয়বারের মতো অভিযুক্ত হলেন ট্রাম্প। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট কেন্দ্রীয় অভিযোগে অভিযুক্ত হয়নি।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক পোস্টে লেখেন, তাকে আগামী মঙ্গলবার আদালতে হাজির হতে বলা হয়েছে। সেখানে তাকে গ্রেফতার করা হতে পারে।

ট্রাম্প লিখেন, আমি আগে কোনো দিনই ভাবিনি, সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে এমন ঘটনা ঘটতে পারে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি অন্ধকার দিন। আমাদের দেশ ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।

এ পোস্টে তিনি একসাথে আমরা আমেরিকাকে আবারো সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব বলেও উল্লেখ করেন।

সম্প্রতি এক নারী কলামিস্টকে যৌন হেনস্থার দায়ে ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। ই জিন ক্যারোল নামে ওই নারী ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। তবে ধর্ষণ প্রমাণিত না হলেও তাকে যৌন হেনস্থা ও মানহানির প্রমাণ মেলে।

সূত্র : আলজাজিরা, বিবিসি

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version