মৌলভীবাজারের রাজনগরে শাহাবুদ্দিন (৩৫) নামের এক অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত রজব আলীকে (২২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বিগত ৩রা জুন বিভিন্ন তথ্য ও আলামতের ভিত্তিতে রজব আলীকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন নামীয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রজব ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
রাজনগর থানা পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, গত ২৭ই মে সকালে উপজেলার টেংরা ইউনিয়নের হাজীনগর চা বাগান এলাকায় শাহাবুদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ।
একপর্যায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩রা জুন রজব আলীকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে এলে রজব আলী এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার মর্মে স্বীকারোক্তি দেন।
রজব আলীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৬ মে আনুমানিক রাত ৮টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার থেকে অটোরিক্সা চালক শাহাবুদ্দিনকে রাজনগর উপজেলার হাজীনগর চা বাগান এলাকায় আসার জন্য রজব ভাড়া করে।
সেখানে যাওয়ার পর রজব আলী তার সাথে থাকা দা দিয়ে অটোরিক্সা চালক শাহাবুদ্দিনের অটোরিক্সাটি ছিনতাইয়ের লোভে তাকে গলাকেটে হত্যার পর তার অটোরিক্সাটি সে মৌলভীবাজারে বিক্রি করে। পরে তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও অটোরিক্সা বিক্রির ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, বুধবার (৭ জুন) দুপুরে রজবের দেওয়া তথ্যমতে তাকে নিয়ে কুলাউড়ার ব্রাহ্মণবাজারের একটি দোকানে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধারের পর বিকেলে তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
ব্রেকিং নিউজ-
- চোখের সামনে ডুবছে ধান, শ্রমিক সংকটে কলমাকান্দায় দিশেহারা কৃষক
- কেন্দুয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
- হাওরে বাড়ছে পানি: নেত্রকোনায় কলমাকান্দা ও জারিয়ায় বিপৎসীমা ছাড়িয়েছে ২ নদী
- সংযোগ না দেওয়ার হুমকিতে ভুয়া বিল আদায়! মোহনগঞ্জে গ্রাহকের লিগ্যাল নোটিশ
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
- বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন
- শূন্যপদ পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- মামলার জট কমাতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে : আইনমন্ত্রী

