নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে ৫ সিটি করপোরেশনে ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৬ জুন) ইসির আইন শাখার উপসচিব মো. আবদুছ সালামের সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটের সিনিয়র সহকারী জজকে নিয়ে নির্বাচনি ট্রাইব্যুনাল, গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের কাজ হবে যেকোনো নির্বাচনী বিরোধ নিষ্পত্তি করা। ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ অভিযোগ করলে তা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করবেন ট্রাইব্যুনাল।

তবে ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হলে যাওয়া যাবে আপিল ট্রাইব্যুনালে। এ ক্ষেত্রে ট্রাইব্যুনালের রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। আপিল করার ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হয়। খুলনা, বরিশালে ১২ জুন এবং রাজশাহী, সিলেট সিটিতে ২১ জুন ভোট অনুষ্ঠিত হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version