আরিফুর রহমান,ঝালকাঠি ।।
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই বালু ব্যবসায়ীকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুন)দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের জরিমান করা হয়।নলছিটির সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় অভিযানটি পরিচালনা করেন।

জরিমানা প্রাপ্তরা হলেন,পটুয়াখালীর কেশবপুর এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭)ও বরিশাল বানারিপাড়ার রাজ্জাকপুর এলাকার মাহাবুব ডাকুয়ার ছেলে রিমন ডাকুয়া (২০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাসির হাওলাদারকে ৫ লাখ ও রিমন ডাকুয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সমাপ্তি রায় বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খননযন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version