মৌলভীবাজার অঞ্চলে মাইক্রোফাইন্যান্স আওতায় সকল সমিতির সদস্যগণের সন্তানদের ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (৫ জুন) দুপুরে হীড বাংলাদেশ এর আয়োজনে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন,  বিশিষ্ট শিক্ষানুরাগী এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ,  কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক অফিসার শামছুন নাহার পারভীন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিদ আলী।

হীড বাংলাদেশ এর লিয়াজো অফিসার নূরে আলম সিদ্দিকী ও  মৌলভীবাজারের রিজিওনাল ম্যানেজার তপন সাহার সার্বিক তত্ত্বাবধানে  অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৬৬ জনকে ৫ হাজার করে ৩ লক্ষ ৩০ হাজার ও জিপিএ ৪ প্রাপ্ত ১৪৩ জনকে ৫ লক্ষ ৭২ হাজার টাকাসহ মোট ৯ লক্ষ ২ হাজার টাকা বিতরণ করা হয়।

 

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version