মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এর আওতায় প্রতিষ্ঠান প্রধান ও এসএমসি/এমএমসি/জিবি এর সভাপতিসহ উপজেলা পর্যায়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দিনব্যাপি কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস সাধারন শিক্ষা সমিতির সহ প্রচার সচিব ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার সরকার মোহাম্মদ শফিউল্লাহ দিদার,কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী খান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন খান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ঠ সাংবাদিক সারোয়ার হোসেন শাহীনসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
ব্রেকিং নিউজ
- তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: দুই জনের ১ লাখ টাকা জরিমানা
- গাইবান্ধায় ভুয়া নথিতে যৌতুক মামলা: বাদীর ৭ দিনের কারাদণ্ড !
- সাদুল্যাপুরে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।
- গাইবান্ধা জেলা পরিষদের মানবিক উদ্যোগ: সহায়তার চেক পেলেন ৯৬ অসহায় মানুষ।
- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির হোয়াটসঅ্যাপ হ্যাক, টাকা লেনদেনে সতর্ক থাকার আহ্বান।
- ডিমলায় ১৬০ কেজি পচা দুর্গন্ধ চিংড়ি মাছ আটক, ইউএনও’র নির্দেশে মাছগুলো বিনষ্ট
- মোহনগঞ্জে ট্র্যাজেডি: প্রেম, বিচ্ছেদ এবং একই দিনে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
- খালিয়াজুরীতে নদীপথে চাঁদাবাজি রোধে অভিযান, সাঁতরে পালাল দুর্বৃত্তরা


