লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চেরকুর ঘাটে টাঙ্গন নদের
উপর ১৬০ মিটার দীর্ঘ ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে
ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ অনুষ্ঠানিক ভাবে এর ভিত্তি বসান। এ সময় সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦
আখতারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,আওয়ামীলীগের প্রবীন নেতা এস এম নাসিম, কোষারানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক
নসরতে খোদা রানা সহ স্থানীয় আওয়ামীলীগ ও জাতীয় পার্টি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১৮ কোটি ৮৪ লাখ, ৭৭ হাজার ৪০৭ টাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ ব্রীজ সহ দু’পাশে^র সংযোগ সড়ক নির্মান কাজ বাস্তবায়ন করছে। আগামী বছরের নভেম্বর মাস নাগাদ নির্মান কাজ শেষ হবে বলে আশা করছেন বাস্তবায়নকারী কর্তৃপক্ষ।
ব্রীজটি নির্মান হলে কোষারানীগঞ্জ ইউনিয়নের পূর্ব প্রান্তের ৪টি গ্রামের মানুষ সহজেই ইউনিয়ন ও উপজেলা পরিষদের সাথে যোগাযোগ করতে পারবে।
ব্রেকিং নিউজ
- লক্ষ্যমাত্রা পূরণের আগেই কলমাকান্দায় ধান কেনা বন্ধ, লোকসানের মুখে কৃষকেরা
- ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী নারী: খবর পেয়ে উদ্ধার করল কেন্দুয়া থানা পুলিশ
- ‘এক ক্লাস অইলে আমরা বাইরে খাড়ইয়া থাকি’: খালিয়াজুরীতে চরম ভবন সংকটে ব্যাহত শিক্ষা
- মদনে বিস্ফোরক আইনের মামলার আসামি ইসলাম উদ্দিন পুলিশের জালে
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী: মদনে প্রশাসনের উদ্যোগে চারা বিতরণ
- তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’
- বনের ফলেই জীবিকার স্বপ্ন: কেওড়ায় উপকূলের নতুন সম্ভাবনা
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান



