অফিসগামী যাত্রীদের সুবিধার্থে আজ থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি পরিবর্তন হয়ে মঙ্গলবারের পরিবর্তে হবে শুক্রবার। মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত এ সময়সূচি কার্যকর হবে।
নতুন সময় অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পরপর মেট্রো ছাড়বে। বেলা ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকাল ৩টা পর্যন্ত। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পরপর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টা এক মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত।
ব্রেকিং নিউজ
- এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধিতে দুর্গাপুরে বিশেষ উদ্যোগ
- শ্যামগঞ্জে বাসে তল্লাশি: ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, যুবক প্রেপ্তার
- কলমাকান্দায় মাদকের বিরুদ্ধে ফুসে উঠল এলাকাবাসী: এসআই’র বিরুদ্ধে বিক্ষোভ
- ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ে নেত্রকোনায় বারটানের আঞ্চলিক কর্মশালা
- কাজ শেষে বাড়ি ফেরার পথে লরির নিচে চাপা পড়ে নিহত বিক্রয় প্রতিনিধি
- ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা
- আওয়ামী লীগের ‘নাশকতার’ প্রতিবাদে কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ
- জোড়া শিরোপা সদর থানার: উৎসবমুখর পরিবেশে শেষ হলো পুলিশ কাবাডি টুর্নামেন্ট




