আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী ১৪ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। কাউন্টার থেকে কোনো আসনের টিকিট পাওয়া যাবে না।’ গতকাল মঙ্গলবার রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী ২৯ জুন ঈদ ধরে পরিকল্পনা সাজানো হয়েছে। যাত্রীরা যেন ঈদের সময় নিরাপদে ট্রেনে ভ্রমণ করতে পারেন সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ ঈদকেন্দ্রিক রেলের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৪ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্ত নগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হচ্ছে। এবার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্ত নগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্ত নগর ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে। ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট।
ঈদ যাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। সেই হিসাবে ২২ জুন দেওয়া হতে পারে ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে। অগ্রিম কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকছে না। এদিকে ২৪ জুন রাত ১২টা থেকে ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
তবে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করবে। মোট আসনের ২৫ শতাংশ টিকিট দাঁড়িয়ে (স্ট্যান্ডিং টিকিট) যাওয়া যাত্রীদের কাছে বিক্রি করা হবে।
ব্রেকিং নিউজ-
- দুর্গাপুরে মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে পুলিশের সচেতনতামূলক বার্তা
- খালিয়াজুরীতে মাদক কারবারির বাড়িতেই ভ্রাম্যমাণ আদালত, ৩ জনের সাজা
- বড়সালেঙ্গা একাদশের ২-০ গোলের দাপুটে জয়ে পোগলায় ফুটবল উন্মাদনা
- জামালপুরে বিজিবির অভিযানে মালিকবিহীন ইয়াবা উদ্ধার
- হাম ও উপসর্গে আরো ৫ জনের মৃত্যু
- দেশে মে মাস পর্যন্ত পূর্ণ জ্বালানি মজুদ রয়েছে : প্রতিমন্ত্রী
- রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- গণপরিবহনে অনিয়ম: যাত্রীবান্ধব সেবার দাবিতে জামালপুরে মানববন্ধন

