আরিফুর রহমান ,ঝালকাঠি।।

ঝালকাঠি জেলার পুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হলেন আরিফীন ইসলাম । সে জেলার সদর থানায় এসআই হিসেবে কর্মরত।

মঙ্গলবার (৩০ মে) পুলিশ সুপার মুহম্মদ আফরুজুল হক টুটুল তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে চারটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।

তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিষয়ে এসআই আরিফীন ইসলাম বলেন,আমাকে এপ্রিল /২০২৩ মাসের ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ এসআই (শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার) হিসেবে পুরস্কৃত করার জন্য পুলিশ সুপার মুহম্মদ আফরুজুল হক টুটুল স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন থেকে আরও ভালো কিছু করার চেষ্টা করবো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version