সোমবার, অক্টোবর ১২

মোঃ বাবুল হোসেন  জয়পুরহাট জেলা প্রতিনিধঃ

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি জয়পুরহাট জেলার বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫ টায় জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের আয়োজনে উক্ত মুক্ত আলোচনা সভা জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীরীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলাইমান আলী, সহ সভাপতি এ্যাডঃ নিপেন্দ্রনাথ মন্ডল, সহ সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী, সহ সভাপতি গোলাম হাক্কানী, সহ সভাপতি জাহিদুল আলম বেনু, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ স ম তিতাস মোস্তফা, জয়পুরহাট চেম্বার অব কর্মাসের সভাপতি আহসান কবির এপ্লব, সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা সহ আরো অনেকে।
অনুষ্টানে উপস্থিত বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। এসময় হুইপ স্বপন সেসকল প্রশ্নের উত্তর দেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version