বৃষ্টিতে পণ্ড হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নির্ধারিত দিনের ফাইনাল। তবে ম্যাচ পরিত্যাক্ত হয়নি। সোমাবার রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
রোবাবার সন্ধ্যা থেকেই আহমেদাবাদে বৃষ্টি ছিল। সেটা চলেছে রাত পর্যন্ত। রাত ৯টার দিকে একবার বৃষ্টি থেমেছিল, যারফলে উইকেটের কভার সরানো হয়েছিল। কিন্তু মিনিট দশেক পর আবারও সেই বৃষ্টির হানা। এরপর টানা বৃষ্টিতে আর খেলার মতো পরিবেশ হয়ে ওঠেনি।
আজকের দিনে নূন্যতম ৫ ওভার করে খেলার শেষ সময় ছিল, রাত ১২টা ৬ মিনিট। তবে মাঠে অতিরিক্ত পানি জমায় সেই নির্ধারিত সময়ের আগেই আজকের দিনে খেলা না চালানোর ঘোষণা দেন আম্পায়াররা। তাতে ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে।
আগামীকাল যদি আবারও বৃষ্টি হানা দেয় আর নির্ধারিত সময়ে অন্তত ৫ ওভার করে খেলা সম্ভব না হয়, তাহলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করবেন আম্পায়াররা।
এমন পরিস্থিতিতে ট্রফি দেওয়ার ক্ষেত্রে বিচার করা হবে লিগ পর্বের ফলাফল। সেখানে পয়েন্ট টেবিলের উপরের দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এই নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হবে গুজরাট।
ব্রেকিং নিউজ
- কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
- স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
- তারাগঞ্জে জুমার নামাজের সুযোগে প্রতিবন্ধী কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা, থানায় মামলা
- নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে এমপি লাভলু
- মৌলভীবাজার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা
- ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
- ধুঁকছে দুর্গাপুরের নয়ন যোগী আশ্রম, অনিশ্চিত ১১২ অনাথ শিশুর ভবিষ্যৎ




