নেত্রকোনার দুর্গাপুরে স্কুল ছুটি শেষে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মনির মিয়া (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ (২৮ মে) রবিবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মনির মিয়া উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামের রুহুল আমীনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে মনির ছিল বড়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে,সে রাণীখং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো আজও সকালে স্কুলে যায়। তবে স্কুল ছুটির পর সে আর বাড়ি ফিরেনি। প্রাথমিকভাবে জানা গেছে সহপাঠীদের সঙ্গে স্কুলের সামনের পুকুরে গোসলে নেমেছিল মনির। গোসল করার সময় সে পানিতে ডুবে যায়। পরে সহপাঠীদের ডাক চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকগন ডাঃ আশিক ইকবাল জানান,পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে মৃত পায় আমরা। নাক-মুখে পানি বের হচ্ছিল। তবে কতটুকু সময় আগে মারা গেছে নিদিষ্ট করে বলা যাচ্ছে না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version