বৃহস্পতিবার, অক্টোবর ১৫

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় এক অজ্ঞাত মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। রবিবার (২৮ মে) সকালের দিকে উপজেলার নগর ইউনিয়নে নয়াগাঁও শ্মশানঘাটের পাশে একটি গাছের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, আনুমানিক সকাল ৬টার দিকে অজ্ঞাত মহিলার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। স্থানীয়দের অনেকে বলছে ওই মহিলা মাঝে মধ্যে গাছে নিচে বসে থাকতো। আবার কেউ কেউ বলছে পাগল প্রকৃতির মহিলা ছিল। তবে ওই মহিলার পরিচয় সম্পর্কে স্থানীয়রা কেউ কিছু জানেন না।

খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম অজ্ঞাত মহিলার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনস্থলে এসেছেন। মৃতের পরিচয় ও ঘটনার প্রকৃত রহস্য উম্মোচনে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version