মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দেশীয় ১হাজার ২০ লিটার চোলাই মদসহ শ্রী সন্দীপ মাহাত (২৬) নামে এক মাদক করাবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৭ মে) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি দল সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার শ্রী সন্দীপ মাহাত পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের মৃত শীবচরণ মাহাত ছেলে।

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-৫ জানায়, মাদক কারবারি শ্রী সন্দীপ মাহাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তিনি দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল। আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version