রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৯ মে) সকাল ছয়টা থেকে বুধবার (১০ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১ হাজার ৯১০ ইয়াবা, ৬৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৭৫৭.২ গ্রাম ৪৯৫ পুরিয়া হেরোইন, ২৬ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ১৫২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
ব্রেকিং নিউজ
- বরেন্দ্রের রোদে সোনালী স্বপ্ন : সৌর সেচে প্রাণ ফিরে পাচ্ছে অনাবাদী জমি
- নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
- ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
- অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
- সম্পত্তি হস্তান্তরে আইনি কাঠামোয় নতুন দিগন্ত উন্মোচন
- শত্রুতার আগুনে পুড়লো স্বপ্ন: দুর্গাপুরে নিঃস্ব মুদি দোকানি
- আগামীর সাংবাদিকতা হবে এআই-নির্ভর: নেত্রকোনায় পিআইবি’র কর্মশালা শুরু
- জামালপুরে একযোগে সাত জনের জানাজায় শোকের মাতম




