“গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক, বাঁচবে দেশের প্রাণ। ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন বেশি খুশি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৩ এর শুভ উদ্বোধন ঘোষিত হয়। মৌলভীবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ এর আয়োজনে আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার সদর এলএসডি উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৩ এর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোসাম্মত শাহীনা আক্তার প্রমূখ।

আলোচনাসভায় মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম জানান, এবার মৌলভীবাজার জেলার হাওরাঞ্চলে প্রায় ১০০ ভাগ ধান কাটা সম্পূর্ণ হয়েছে। এছাড়াও হাওরাঞ্চলের বাহিরে প্রায় ৯৭ ভাগ ধানকাটা সম্পূর্ণ হয়েছে। তিনি আরও বলেন মৌলভীবাজারে আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো হয়েছে বলেও জানান তিনি। এবছর মৌলভীবাজার জেলায় ধান সংগ্রহের লক্ষ্যেমাত্রা ৪ হাজার ৭ শত ৪৯ মেট্রিক টন এবং সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যেমাত্রা ৭ হাজার ১ শত ১২ মেট্রিক টন ধরা হয়েছে। এছাড়াও বোরো মৌসুমে ধান সংগ্রহ বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version