মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ আবু জাফর মোঃ তাহমিদ চৌধুরী কামিল (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (২০ মে) শ্রীমঙ্গল শহরের উকিল বাড়ির রোড থেকে তাকে আটক করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ শনিবার বিকেল ৫ টায় সময় শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ি রোডের লাল হাজীর বাড়ির সামনে অভিযান পরিচালনা করে আবু জাফর মোহাম্মদ তাহমিদ চৌধুরী কামিলকে আটক করেন।
এ সময় আটককৃত তাহমিদ চৌধুরী কামিলের পরনের প্যান্টের পকেট থেকে একটি কালো রঙের পলিথিনে মোড়ানো ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত আবু জাফর মোঃ তাহমিদ চৌধুরী কামিল শ্রীমঙ্গল পৌরসভার গুহরোড এলাকার মৃত ফাত্তাহ আহমেদ চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের পূর্বক আজ রোববার (২১ মে) সকালে আসামিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version