তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় স্বামী হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন ।তিন বছরের শিশু সন্তানকে নিয়ে কি করবেন ভেবে পাচ্ছিলেন না। তখন স্বামীর বাড়ি থেকে মেয়েকে নিয়ে বাবার বাড়ি আশ্রয় নেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের পারআমলাগাছী গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী লাইজু বেওয়া । শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে হতাশায় পড়েন । তারপর এক প্রতিবেশীর মাধ্যমে পলাশবাড়ী পল্লী উন্নয়ন বোর্ড থেকে শতরঞ্জির উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তারা তাকে শতরঞ্জির সরঞ্জামসহ কিছু নগদ টাকা প্রদান করেন। এভাবে শতরঞ্জির কাজের উপর প্রশিক্ষণ নিয়ে মাত্র ১৩ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা লাইজু এখন একজন সফল নারী উদ্যোক্তা। শতরঞ্জির কাজ করে নিজের পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরে আনার পাশাপাশি তিনি আরও ১৫ জন নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছে।
ব্রেকিং নিউজ
- বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির
- বর্ষার শাপলায় বরিশালে কৃষকের মুখে হাসি, দৈনিক আয় ২ হাজার টাকা
- তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে : পানিসম্পদ মন্ত্রী
- সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
- দুই কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার
- ফেনীর ডা. আশরাফ ফিসারিজের জাতীয় পদক লাভ
- মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় যেকোন দিন



