সোমবার, সেপ্টেম্বর ২১

স্টাফ রিপোর্টার : ‘‘শেখ হাসিনার দীক্ষা-মান সম্মত শিক্ষা’’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ। শনিবার (১৩ মে) সকাল থেকে ৩টি ভ্যানুতে দুইদিন ব্যপি শুরু হয় এ প্রতিযোগিতা।

এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত রচনা, হামদনাত, উপস্থিত বতৃতা, নৃত্য ও বিভিন্ন বিষয়ের সংগীত প্রতিযোগিতার পুর্ব আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল আজিজ, প্রভাষক মো. ওবায়দুল্লাহ, শারমিন সুলতানা তানি, প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, মো. ফজলুল হক, সহ: শিক্ষক পীযুষ কান্তি সাহা, এআর খান রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সকল ক্ষেত্রে মান সম্মত শিক্ষার কোন বিকল্প নাই। ইতোমধ্যে বর্তমান সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাবৃত্তি চালু, মেধা অন্বেষণ প্রতিযোগিতাসহ শিক্ষা বিষয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষাদানসহ শিক্ষার্থীদের নানা বিষয়ে মেধাবী করে তুলতে উপস্থিত শিক্ষকদের অনুরোধ জানানো হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version