স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় তাঁর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। দেশের কল্যাণে সবাইকে চৌকস নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

শনিবার (১৩ মে) দুপুরে নেত্রকোণার আমতলা ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দুই কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা ব্যায়ে নির্মিত দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল মাদরাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এ.কে.এম. আজাহারুল ইসলাম অরুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ মাদরাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version