মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত খাদ্য গুদাম (এলএসডিতে) চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১০ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ সামাদ এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে বোরা ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ,মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অর্ধেন্দু কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন কৃষকবৃন্দ সহ ,আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version