স্টাফ রিপোর্টার : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় নেত্রকোনা জেলায় ৬৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ‘সার্টিফিকেট বিতরণ ও জব ফেয়ার’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দুপুরে স্থানীয় পাবলিক হলে শুটিং স্টার লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ ও জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব মো. আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মো. হুমায়ুন কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নূরুল আমীন, শুটিং স্টার লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম সানি, প্রশিক্ষণার্থী সাইদুর রহমান মিন্টু ও স্বপ্না আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে শুটিং স্টার লিমিটেড এর প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, ডিজিটাল মার্কেটিং ৪১তম ব্যাচের প্রশিক্ষণার্থী মমিনা আক্তার ও ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী তাসলিমা আক্তার জবা প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সর্বোচ্চ ডলার উপার্জন করছেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version