মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

কে. এম. সাখাওয়াত হোসেন : ৪০ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর হোসেন (৩০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। শুক্রবার (৫ মে) ভোর ৬টার দিকে কিশোরগঞ্জের ভৈরব থানাধীন দুর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করে র‌্যাব।

মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর থানাধীন হোসেনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ (সিপিসি-২) এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল দুর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালন করেন। গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক জাহাঙ্গীরকে আটক করতে সক্ষম হয় আভিযানিক দলটি। ধৃত আসামি দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে। এসব মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version