বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বোন দেবশ্রী গাঙ্গুলিও অভিনয় জগতে রয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন দেবশ্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন তিনি।

দ্বিতীয় বিয়ের পরও ধাক্কা খেয়েছেন, কোনো অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে দেবশ্রী গাঙ্গুলি বলেন, ‘মেয়েরা একা থাকা মানেই ছেলেরা ভেবে নেয়, মেয়েটির শারীরিক চাহিদা আছে কিংবা তার আর্থিক সাহায্য প্রয়োজন। কিন্তু ছেলেরা বোঝে না যে মেয়েরা খুব স্মার্ট। অর্গাজমের জন্য আমাদের পুরুষের দরকার নেই। চাহিদা মেটানোর আরো অনেক উপায় আছে।’

তবে ভরসা করার মানুষ পেলে নতুনভাবে ভাববেন উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘ভরসা করার মতো মানুষ পেলে নিশ্চয়ই আবার নতুনভাবে ভাববো, ডেট করব। তবে আমি একা ভালো আছি। আমাদের নতুন সিনেমার ভাষায় বলি- ‘একা থাকো আর সম্পর্কে থাকো, ফাটাফাটি থাকাটা গুরুত্বপূর্ণ।’

 

টিএমবি/এসএস 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version