চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে জাতীয় শ্রমিকলীগের ১১ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটির অনুমোদন।

৩ই মে , দুপুরে কানসাটে অবস্থিত উপজেলা শ্রমিকলীগের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ তোহিদুল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক মোঃ মানিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদন দেওয়া হয়।

মোঃ কাওসার আলী কে ছত্রাজিতপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি ,আল- আমিন (ইমন)কে সাধারণ সম্পাদক করে, ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয় ও ৯০ দিনের মধ্যে উপজেলা কমিটির কাছে পূর্ণাঙ্গ কমিটি তালিকা জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়।

উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি তোহিদুল ইসলাম পলাশ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশিত পথে নতুন বাংলাদেশ গঠনের জন্য এই নির্বাচনে আমাদের বিজয়ের বিকল্প নেই। তাই শিবগঞ্জ উপজেলার সকল শ্রমিককে এক ছাতার নিচে থেকে পরিচালিত করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ছত্রাজিতপুর ইউনিয়ন শ্রমিক লীগকে ঢেলে সাজিয়ে এবার নির্বাচনমুখী একটি কমিটি গঠন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক, আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএমবি/এইএসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version