বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সালমান মুক্তাদির ও দেশের আলোচিত-সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদির বিয়ে করেছেন। গত ৩০ এপ্রিল তিনি নতুন জীবনে পা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্টে মঙ্গলবার (২ মে) দুপুরে এ তথ্য দিয়েছেন নিজেই। তবে স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেননি সালমান।

বিয়ের সাজে এক তরুণীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে লিখেন, বাকি জীবন এই রমণীর সঙ্গেই কাটাবেন। তবে ওই তরুণীর নাম-পরিচয় কিছু প্রকাশ করেননি সালমান। বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে ক্যাপশনে সালমান আরও লিখেন, সালমান মুক্তাদির’র সমাপ্তি- ৩০-০৪-২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।

তবে বিয়েটা সত্যি জানিয়ে সালমান মুক্তাদির তার মন্তব্য শেয়ার করেছেন। নিজের ফেসবুক পেজের স্টোরিতে সালমান লেখেন, আলহামদুলিল্লাহ। আমাদের বিয়েটা সত্যি। আমার বাড়ির পাশের মসজিদে আমি এবং আমার স্ত্রী বিয়ে করেছি। নতুন পরিবার ও সম্পর্কের শুরু নিয়ে আমরা এখন খুবই ব্যস্ত। আমরা আমাদের বিয়েটা খুব সহজ রাখতে চেয়েছি।

তিনি আরও জানান, এই মুহূর্তে বিনয়ের সঙ্গে মিডিয়া কাভারেজ ও ইন্টারভিউ থেকে দূরে থাকতে চাইছি। এছাড়া যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজছেন, তারা মানুষের সুখের মুহূর্তে পাশে দাঁড়াতে পারে না। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

সবশেষে সালমান মুক্তাদির লেখেন, আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব।

এর আগে মিস ইউনিভার্স বাংলাদেশ জেসিয়া ইসলামের সঙ্গে সালমানের প্রেমের খবর ছড়িয়ে পড়ে। দেড় বছরের ব্যবধানে সেই সম্পর্কে ইতি ঘটে।

 

টিএমবি/এইচ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version