মঙ্গলবার, অক্টোবর ৬

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার বারহাট্টায় প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণকে (১৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মুক্তি রানী উপজেলার প্রেমনগর ছালিপুর গ্রামের নিখিল চন্দ্র বর্মণের মেয়ে। সে ছালিপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ও বারহাট্টা নারী প্রগতি সংঘের ইয়্যুথ গ্রুপের সদস্য ছিলেন জানা গেছে।

জানা যায়, নিহত ছাত্রী স্কুলে যাতায়াতে একই গ্রামের সামছু মিয়ার ছেলে কাউসার মিয়া প্রায় সময়ই উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার (২ মে) দুপুর ২টার দিকে স্কুল থেকে ফেরার পথে কাউসার মিয়া কয়েকজন সহযোগি নিয়ে তার পথরোধ করেন। একপর্যায়ে কাউসার ছুরি দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হন ছাত্রী।

স্থানীয়রা মুক্তিকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে নেওয়ার সময় বিকেল ৪টার দিকে পথের মধ্যে মারা যান ওই স্কুল শিক্ষার্থী।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version