স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জয়নাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে চন্ডিগড় ইউনিয়নের কুনিয়া ব্রীজ এলাকায় বালু উত্তোলন করায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম।

মো. আরিফুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর এ অভিযান পরিচালনা করি। ঘটনার সত্যত্য পেয়ে অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, উপজেলায় কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version