মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা ॥
আজ সোমবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি রেল ষ্টেশনের প্লাটফরমের উত্তর দিকে ট্রেনে কাটা পড়ে আবু কাশেম শাহ (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত কাশেম শাহ জয়পুরহাট সদরের ভুটিয়াপাড়া গ্রামের মৃত ইউসুফ শাহ্’র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আবু কাশেম শাহ পাঁচবিবি শহরের দমদমা এলাকায় তার ছেলের বাড়িতে থাকতেন। সকালে হাঁটার জন্য পাঁচবিবি রেলষ্টেশনের ২নং প্লাটফরমে যাবার সময় রেললাইন পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির ধাক্কা লেগে রেললাইনে উপরে পড়ে যান এবং শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। পাঁচবিবি রেলষ্টেশন মাষ্টার রুহুল আমিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তারিখ : ০১/০৫/২০২৩ইং
ব্রেকিং নিউজ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- বারহাট্টায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক
- উত্তাল পূর্বধলা সরকারি কলেজ: উপাধ্যক্ষের অপসারণ দাবি ও অগ্নিসংযোগ
- কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় দেশীয় বাদ্যযন্ত্র বাঁচিয়ে রেখেছেন ৭৮ বছরের সাত্তার


