বিনোদন ডেস্ক: লুকিয়ে প্রেম করে ২০০৮ সালে বিয়ে করেছিলেন শাকিব খান আর অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়ের জন্মের ৬ মাস পর ২০১৭ সালের এপ্রিলে প্রথমবার সবার সামনে সে খবর নিয়ে আসেন অপু। তারপর থেকেই দূরত্ব বাড়ে তাদের সম্পর্কের সমীকরণে। শেষমেশ, ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন।

শুরু থেকেই শাকিবের সঙ্গে অপুর সম্পর্ক ভালো চোখে দেখেননি নায়িকার মা। সম্প্রতি অপু নিজেই সংবাদমাধ্যমকে জানান, তার মা প্রথম থেকেই পছন্দ করতেন না শাকিবকে।

অপু বলেন, মা একসময় শাকিবের সঙ্গে কথাও বলতে দিতেন না। সেটেও সবসময় বসে থাকতেন আমার সঙ্গে। সেটে শাকিবের সঙ্গে বেশি কথা বলে মায়ের থাপ্পড়ও খেয়েছি।

নায়ক শাকিব খানকে অপুর মা বলেছিলেন, ‘তোমাদের দু’জনের পছন্দ হলে বিয়ে করো। তারপর ঘুরো। আমি ভালোবেসে আদর করে, কষ্ট করে মেয়ে বড় করেছি। তোমাদের দু’জনের মতো থাকলে আমাদের সমস্যা নেই।’

প্রসঙ্গত, শাকিবের সঙ্গে ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের পর থেকে একাই আছেন অপু বিশ্বাস।
টিএমবি/এইচএসএস 
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version