তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:  কারাগার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা দিয়েছেন জেলার চার শিক্ষার্থী। তারা কারাগারের একটি কক্ষে বসে সকাল ১০টায় শুরু হওয়া বাংলা প্রথম পত্রের (আবশ্যিক) পরীক্ষায় অংশ নেয়।

আজ রোববার (৩০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের আজাদ আকন্দের ছেলে নাহিদ আকন্দ, সাদুল্লাপুর উপজেলার রসুলপুর গ্রামের কালাম শিকদারের ছেলে কাওসার শিকদার, সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ও একই উপজেলার একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বাদশা মিয়া। এই চার পরীক্ষার্থী হত্যা ও অপহরণ মামলার আসামি।

এ ব্যাপারে গাইবান্ধা জেলা কারাগারের সুপার নজরুল ইসলাম  বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর ও আদালতের নির্দেশনা অনুযায়ী চার পরীক্ষার্থী যাতে নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে পারে সেজন্য সকাল থেকেই কারাগারের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়। তারা সবাই নির্বিঘ্নে পরীক্ষা শেষ করেছেন।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version