মৌলভীবাজারের জুড়িতে বিজিবি কর্তৃক মালিক বিহীন অবস্থায় ৯টি ভারতীয় মহিষ উদ্ধারের পর তা নিলামে বিক্রি করা হয়েছে। বিজিবি সূত্রের বরাতে জানা যায় যে, গত শুক্রবার রাত ৪ টার দিকে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে পাচার হওয়ার সময় শিলুয়া কচুয়া চা বাগান নামক স্থান থেকে বিজিবি’র বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মহিব্বুল ইসলাম খাঁন পিএসসি এর নেতৃত্বে বাচ্চাসহ ৯ টি মহিষ আটক করা হয়। শনিবার শিলুয়া বিওপি ক্যাম্পে উন্মুক্ত নিলামে মহিষগুলো ৭ লাখ ৫৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়। নিলাম প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন শিলুয়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার সোলেমান আলী, জুড়ী রাজস্ব অফিসের সহকারী কর্মকর্তা দেবাশীষ দাস দিপন। বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২) এর লেফটেনেন্ট কর্নেল মহিব্বুল ইসলাম খাঁন পিএসসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮০৪/এম এবং ১৮০৫/এম মধ্যবর্তী স্থানে অংশ নিয়ে মহিষগুলো আটক করা হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে ফিরল প্রাণচাঞ্চল্য: বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ শুরু
- ফেসবুক পোস্টে নজর: দুর্গাপুরের কাদাযুক্ত সড়ক দ্রুত সংস্কার করলেন ডেপুটি স্পিকার
- দুর্গাপুরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ: ‘রুখে দাঁড়াও একসাথে’
- গণমাধ্যম নিয়ন্ত্রণে বর্তমান সরকারের কোনো উদ্দেশ্য নেই: নেত্রকোনায় তথ্য প্রতিমন্ত্রী
- দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রার্থনা
- নেত্রকোনায় ১০৫ গ্রাম হেরোইন ও মোটরসাইকেল জব্দ: গ্রেপ্তার ৩, পলাতক ১
- মাদক নির্মূলে লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: কেন্দুয়ায় ৫ জনের জেল ও জরিমানা



