মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গোপালনগর রেলক্রসিং এলাকার ৩০২ কি:মি: সংলগ্ন থেকে মৃতদেহটি উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, শনিবার সকাল সাড়ে ৮.২০টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বর্ণা দেব (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা নারীর কাটা লাশ দেখে কমলগঞ্জ থানাকে অবহিত করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক পবিত্র শেখর দাস ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ট্রেনে কাটা পড়ে নিহত স্বর্ণা দেব কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর গ্রামের মৃত সীতেশ দেব এর মেয়ে। কুলাউড়া উপজেলার ভাটেরা গ্রামে তার বিয়ে হয়েছিল। তার তিন বছরের এক ছেলে রয়েছে। সে গোপালনগর গ্রামে পিতার বাড়িতে বেড়াতে এসেছিল। তবে নিহত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিল জব্দ
- দুই যুগের শেষে আশার আলো- রামনাথপুর স্থলবন্দর: সম্ভাবনা, প্রস্তুতি ও সিদ্ধান্তের অপেক্ষা
- জামালপুরে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা প্রতিষ্ঠাতা গ্রেপ্তার
- প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, অবশেষে র্যাবের জালে মূল অভিযুক্ত
- নেত্রকোনায় বার্ন সারভাইভারদের মানসিক স্বাস্থ্য বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- নিয়ম কেবল কাগজেই, কলমাকান্দায় ইচ্ছেমতো চলছেন মাদ্রাসার শিক্ষকরা
- যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ জামালপুরে, দাফন আজ
- নেত্রকোনা পৌরশহরে ৬০ হাজার টাকার গাঁজাসহ উদ্ধার, আসামি পলাতক



