Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    হট টপিক

    কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে

    সেপ্টেম্বর ৬, ২০২৬

    দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বর ৬, ২০২৬

    ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন

    সেপ্টেম্বর ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান
    • শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড
    • মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড
    • ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
    • নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    • ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
    • কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা
    • গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা​
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সারা বাংলা

    ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

    The Mail BDBy The Mail BDএপ্রিল ২৭, ২০২৩Updated:এপ্রিল ২৭, ২০২৩No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দশজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

    আজ বৃহস্পতিবার দুপুরে (২৭ এপ্রিল) নাসিরনগর কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। উপজেলা বিএনপি ও আহতদের সাথে কথা বলে জানা গেছে, নিজেদের আধিপত্য ধরে রাখতে দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত কিছুদিনে কেন্দ্রীয় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা একরামুজ্জামান সুখনের সমর্থক ও উপজেলা বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদকের সমর্থকেরা বিভিন্ন সময়ে একাধিকবার হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়েছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার দুপুরে দুপক্ষের কর্মীরা উপজেলা সদরে সরকারি কলেজ মোড়ে মুখোমুখি হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার (২৬ এপ্রিল) উপজেলায় বিএনপির সভাপতির অনুসারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহআলম পাঠানকে হুমকি প্রদান করে একরামুজ্জামান সুখনের অনুসারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হক সুমন ও তার সাথে থাকা নিউটন ও সাদেক।

    হুমকির বিষয়টি গতকাল বুধবার বিকেলে শাহআলম পাঠান উপজেলা বিএনপির নেতাকর্মীদের জানালে, বিএনপির একপক্ষের লোকজন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে অবস্থান নেয়। এ সময় একরামুজ্জামানের অনুসারীরা তার নিজস্ব বাসভবনে অবস্থান করছিল। একরামুজ্জামানের বাসভবন ও উপজেলা বিএনপির দলীয় কার্যালয় কাছাকাছি হওয়ায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। তবে ঐদিন বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এরই রেশ ধরে, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের দাঁতমন্ডল গ্রাম থেকে একটি সামাজিক অনুষ্ঠান শেষে নাসিরনগর সদরে ফেরার পথে বিএনপির দুইপক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় দুই পক্ষের তিনজন গুরুতর আহতসহ দশজন আহতের খবর পাওয়া গেছে।

    গুরুতর আহতরা হলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম নাসির উদ্দিন, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রায়হান ও বিএনপি কর্মী শাহ মোহাম্মদ ইসমাইল।

    এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, নাসিরনগর উপজেলা বিএনপিতে কোন বিরোধ নেই। আমরা দেশনায়েক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। ছাত্রদলের গুটিকয়েক নেতাকর্মীর মধ্যে পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষ হয়ে থাকতে পারে।

    বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা একরামুজ্জামান সুখন জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

    নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার বলেন, আজ দুপুরে নাসিরনগর কলেজ মোড়ে বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ মামলা করেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    Brahmanbaria Nasirnagar
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    The Mail BD

    Related Posts

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Advertisement
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.