মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।।
ঝালকাঠির নলছিটিতে প্রতিবারের বারের ন্যায় এবারেও সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে গরিব-অসহায় মানুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে ঈদবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটিজেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসাইন।

এসময় ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান সনন, সিটিজেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত, ভেরনবাড়িয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় তিন শতাধিক গরিব-অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে। এসব বস্ত্রের মধ্যে ছিল, নতুন শাড়ি ও লুঙ্গি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version