তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গোবিন্দগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

ওসি বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version