শনিবার, সেপ্টেম্বর ২৬

বিগত বেশ কয়েক বছরের তুলনায় এবার ঈদুল ফিতরে একটু বেশিই খুশির আমেজ চলচ্চিত্র পাড়ায়। কারণ গত কয়েক বছরের মধ্যে কোনো ঈদ ঘিরে এতোগুলো সিনেমা ছিলনা মুক্তির তালিকায়।

এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে মোট সাতটি সিনেমা। সেগুলো হলো- ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘শত্রু’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘পাপ’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’।

এর মধ্যে শাকিব খান ও বুবলী অভিনীত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ মুক্তি পেতে যাচ্ছে ১০০টি প্রেক্ষাগৃহে। সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক তপু খান।

এছাড়াও এ নিয়ে নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে শাকিব খান লেখেন, আনন্দের বিষয় হচ্ছে ঈদে ১০০ এর বেশি সিনেমা হলে মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে ‘লিডার আমিই বাংলাদেশ।

এদিকে অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’ বন্ধন মুক্তি পাচ্ছে মাত্র ৯টি প্রেক্ষাগৃহে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির জয় ও নির্মাতা সোলায়মান আলী লেবু।

যে প্রেক্ষাগৃহগুলো চলবে সিনেমাটি— রাজমনি (মুলাডুলি), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), অবকাশ (দিনাজপুর), ভাসানি অডিটোরিয়াম (সিরাজগঞ্জ), ড্রামাটিক ক্লাব (টাঙ্গাইল), বিজিবি (সিলেট), আনন্দ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), রজনি (চন্দ্ৰা) ও অন্তরা (মেলান্দহ, জামালপুর)।

 

টিএমবি/এইচএসএস

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version