গত ১৪ এপ্রিল পিঠা উৎসবে স্থানীয়দের সাথে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ সংস্কার) এর কর্মীদের সাথে হামলার শিকার হওয়ায় সংগঠনটির পক্ষে মামলা দায়ের করা হয়েছে ৪৯ জনের বিরুদ্ধে। এই ব্যাপারে বান্দরবান সদর থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মামলা দায়ের করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

মামলার আসামী হলেন যারা : চিংশৈ মারমা, উথাইচিং মারমা, থুইমে মারমা, উ ওয়াই মং মার্মা,আকাংশে মারমা, লাখি তংচঙ্গ্যা, উখিং সাই মারমা, পু পাই মারমা, রকি মারমা, সাই মং মারমা, সুজন মারমা, মা খ্যায়াং প্রু মার্মাসহ অজ্ঞাত আরো ৩০জন।

 

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল রাতে জেলা শহরের ৫নং ওয়ার্ডের উজানী পাড়া এলাকায় পিঠা উৎসবে অংশ গ্রহন করে। এসময় বাপ্পী মারমা, উবা মারমা ও উটিংনু মার্মা মদ্যপান করে মেয়েদের সাথে অশোভন আচরন করে। উক্ত কর্মকান্ডে বাধা দেওয়ায় তাদের সাথে
কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরবর্তীতে এর জের ধরে উজানী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় দেখতে পেয়ে অন্য বিবাদীদের নিয়ে হত্যার উদ্দ্যেশে হামলা করা হয়। এসময় হ্লামং নুম মার্মা, হৃদয় তংচঙ্গ্যা, মং প্রুসে মার্মা গুরতর আহত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version