ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠিতে ইয়ুথ অ্যাকশান সোসাইটি-ইয়াসের আয়োজনে কুরআনের শিক্ষার্থীদের নিয়ে শনিবার ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, সমাজ সেবক ও যুব নেতা ছবির হোসেন, হাসান মাহমুদ, আজমীর তালুকদার, মাহমুদুর রহমান পারভেজ, আতিকুর রহমান। সংগঠনের সভাপতি আবির হোসেন রানার সভাপতিত্বে সাধারন সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি সঞ্চালনা করেন। এসময় স্থানীয় একটি হাফিজী মাদ্রাসার বিপুল সংখ্যক কুরআনের শিক্ষার্থীদের সাথে ইফতারে অংশগ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সুধীবৃন্দ।

উল্লেখ্য যে, ইয়াসের সদস্যরা রোজাদারের মাঝে মাস ব্যাপি ইফতার বিতরণ করে আসছে। ইতোমধ্যে তারা গত ২ বছর যাবৎ এই কার্যক্রম পরিচালিত করে আসছে

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version