মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়ি ছড়া ও ধলাই নদী থেকে প্রতিনিয়ত বালু উত্তোলনের পর বাণিজ্য করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে আদমপুর ইউনিয়নের কেওয়ালিঘাট এলাকায় ধলাই নদী থেকে বালু উত্তোলনের দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়,একটি প্রভাবশালী মহল দীর্ঘ দিন থেকে ধলাই নদীসহ বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর বিক্রি করে আসছে । এতে রাস্তাঘাট, নদীর বাঁধ ও কৃষিজমির ক্ষতি সাধিত হচ্ছে। এছাড়াও পরিবেশ-প্রতিবেশেরও মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত আদমপুর ইউনিয়নের ধলাই নদীর কেওয়ালিঘাটে অভিযান শুরু করে। এতে বালু বোঝাই ট্রাক ও ট্রাক্টরসহ দুইটি গাড়ি পাওয়া যায়। এসময়ে আনোয়ার মিয়া নামে এক ব্যক্তিকে নগদ ৫০ টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা ভ্রাম্যমান আদালত এর ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version