দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে সদর ইউনিয়নের দাহাপাড়া এলাকার একটি স্কুলের সামনে থেকে মদ সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,সদর ইউনিয়নের থাউসালপাড়া গ্রামের শাহেদ আলীর ছেলে শফিউল্লাহ (১৯) ও নলুয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে লিটন মিয়া(২০)।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের দাহাপাড়া পথে মাদক আসার খবর পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে ২৮ বোতল মদ সহ ২ জন ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 

দ্যা মেইল বিডি/এইচএসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version