শনিবার, অক্টোবর ৩
পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতিতে গুলি, নিহত ৩

ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার পর শুক্রবার ভোরে পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি ও তেলআবিবে পৃথক তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

এসব হামলায় কমপক্ষে তিনজন ইসরাইলি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর আনাদোলুর।

এদের মধ্যে পশ্চিমতীরের অবৈধ ইহুদি বসতিতে দুই ইসরাইলি নারী নিহত এবং একজন গুরুতর আহত হন।

হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ড। সেখানে তারা এক সংবাদ সম্মেলনে বলেন, খুব শিগগির হামলাকারীদের স্থান হবে কারাগারে নয়তো কবরে।

পশ্চিমতীর ছাড়াও ইসরাইলের তেলআবিবেও পৃথক দুটি স্থানে বন্দুক হামলা হয়েছে। এতে একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version