যশোরের অভয়নগরে ভৈরব নদ থেকে ৯ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সারাফাত শিকিরহাটের অদূরে শেখ অটো রাইসমিলের সন্নিকটে বালির জাহাজ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। নিহতের নাম সারাফাত হোসেন (৯) সে শুভরাড়ার ইউনিয়নের রিজাউল শেখের ছেলে। নিখোঁজোর সময় তার সন্ধান পাওয়া যায়নি।

এসময় নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স টিমদের খবর দিলে, তাদের ডুবুরি দল ভৈরব নদীতে নেমে খোঁজখোজি করে। দীর্ঘ ৪ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।

প্রতিবেশি রবিউল ইসলাম জানান, বেলা ১২ টার সময় সারাফাত ও তার বন্ধুরা মিলে ভৈরব নদীতে গোসল করতে যায়। তারা সবাই মিলে সাঁতার কেটে নদের উপর বালির জাহাজ এর কাছে পৌঁছায়। পরে তারা জাহাজ থেকে লাফিয়ে আবার এপারে আসার জন্য চেষ্টা করে। কিন্তু বাকি বন্ধুরা ফিরে আসলেও সারাফাত ফিরে আসেনি। পরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স টিমদের খবর দিলে। ঐ স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, আমাদের খবর দেওয়া হলে। সাথে সাথে খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে অনেক খোঁজার পর বিকাল ৩ টায় লাশ উদ্ধার করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version