মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

মাহমুদুর রহমান রনি (অনলাইন ডেস্ক):-

 

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ঢাকা ও এর আশপাশের ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ সকাল ৯টার সময় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি তখন বলেন, বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ঢাকায় সবগুলো ইউনিটকে ঘটনাস্থলে আসতে বলা হয়েছে। সকালবেলা সড়ক ফাঁকা থাকায় দ্রুতই সবাই চলে আসবে। এ ছাড়া ঢাকার আশপাশের ইউনিটগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাতের কোনো খবরও পাওয়া যায়নি।

 

দ্যা মেইল বিডি/এম আর আর

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version