বর্তমান সরকার খালি সংবিধানের দোহাই দিচ্ছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তাহলে দিনের ভোট রাতে করা কী সংবিধান লঙ্ঘন নয়? বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া সংবিধান লঙ্ঘন নয়?

শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধান হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য। দেশের শান্তির জন্য। দেশের মানুষের সমস্ত স্বার্থ সংরক্ষণের জন্য। তাই সংবিধান আগে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে নির্বাচন দেন। সবকিছু ধ্বংস করে সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই। সংবিধান সংশোধন করতেই হবে। কিন্তু আজকে এ সরকার আবারও সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে সংবিধানের দোহাই দিয়ে আর ক্ষমতায় যাওয়া যাবে না।

সংগঠনের সভাপতি প্রকৌশলী এটিএম সামস উদ্দিন খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের (অ্যাব) সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সহ-সভাপতি প্রকৌশলী মোস্তফা-ই-জামান সেলিম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ আয়োজক সংগঠনের নেতাকর্মীরা।

টিএমবি/এইচ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version