নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় থেকে এক নেপালি নাগরিক আটক। মঙ্গলবার ( ২৮ মার্চ) বিকালে সদর ইউনিয়নের চাকঢালা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই নেপালি নাগরিক এর নাম অম্বর তাফা বুডা (২৪)।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে চাকঢালা সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করছিল নেপালি এই নাগরিক। এ সময় বিজিবির সদস্যরা তাকে দেখতে পেয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সদুত্তর দিতে না পারায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেপালি নাগরিক জানায়, নেপাল থেকে সে গাড়ীতে করে ভারতে আসে। পরে সেখান থেকে সে ঘুরতে ঘুরতে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় এসে পড়ে। তবে কার সাথে কিভাবে সে এখানে এসেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা বলেন, চাকঢালা সীমান্ত এলাকা থেকে এক নেপালি নাগরিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে প্রেরণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version